দুই পক্ষের সংঘর্ষে নিহত সেই সনির নামে বুয়েটে হল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১০ এএম, ৪ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
২০০২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে নিহত সাবেকুন নাহার সনির নামেই শিক্ষাপ্রতিষ্ঠানটির একটি ছাত্রী হলের নামকরণ করা হয়েছে।
বুধবার বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫২৬তম সভায় এই ছাত্রী হলের নাম সাবেকুন নাহার সনি হল অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি নবনির্মিত ছাত্রী হলের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল রাখার সিদ্ধান্ত হয়। তবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামের বিষয়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন প্রয়োজন হবে।
সনির নামে যে হলটি হলো, তা ১৯৮৭ সালে নির্মিত। চারতলা এই আবাসিক হলটি এতদিন ‘ছাত্রী হল’ নামে পরিচিত ছিল।
২০০২ সালের ৮ জুন বুয়েটে দরপত্র নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত কেমিকৌশল বিভাগের ৯৯ ব্যাচের শিক্ষার্থী সনি।
বুয়েট ছাত্রদল সভাপতি মোকাম্মেল হায়াত খান মুকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের টগর গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়েছিলেন তিনি।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা হলে নিম্ন আদালতে মুকিত, টগর ও সাগরের মৃত্যুদণ্ডের রায় হয়।
২০০৬ সালের ১০ মার্চ মুকিত, টগর ও সাগরের মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড দেন হাইকোর্ট। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এসএম মাসুম বিল্লাহ ও মাসুমকে খালাস দেওয়া হয়।
মুকি পরে পালিয়ে যান অস্ট্রেলিয়ায়। পলাতক রয়েছেন নুরুল ইসলাম সাগর। কারাগারে রয়েছেন টগর।
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার






