দুই বছর পর ওয়ানডে দলে দিলারা আকতার
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৫ পিএম, ২৮ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার
ফাইল ছবি।
দুই বছর পর বাংলাদেশ নারী ওয়ানডে দলে ফিরলেন ব্যাটার দিলারা আকতার। আয়ারল্যান্ডের বিপক্ষে তাকে খেলানোর সিদ্ধান্ত হয়েছে। চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের জন্য দিলারাকে দলভূক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২২ সালের ১৪ ডিসেম্বরে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছিলো দিলারার। নিজের অভিষেক ও সিরিজের প্রথম ম্যাচে ১৮ বলে ৮ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগই পাননি এই ডান-হাতি ব্যাটার। ঐ সিরিজের পর দল থেকে বাদ পড়েন দিলারা।
তবে গত মে-জুন মাসে অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার লিগে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন দিলারা। আবাহনী লিমিটেডের হয়ে ৯ ইনিংসে ৪৭.৫৬ গড় ও ১৩৮.০৬ স্ট্রাইক রেটে ৪২৮ রান করেন তিনি।
দুই বছর পর ওয়ানডে দলে ফিরলেও টি-টোয়েন্টি ফরম্যাটে নিয়মিত ছিলেন দিলারা। দেশের হয়ে এখন পর্যন্ত ১৮ ইনিংসে ৯৬.৭৪ স্ট্রাইক রেটে ২০৮ রান করেছেন তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড ১৫৪ রানে জয় পায় বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই বড় জয় টাইগ্রেসদের।
আগামী শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। একই মাঠে সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে দু’দল।
আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সারসরি খেলার টিকিট নিশ্চিতের জন্য চলমান সিরিজের বাকি দুই ম্যাচ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ সিরিজের সবগুলোতেই জিততে হবে বাংলাদেশকে।
বাংলাদেশ ওয়ানডে দল : নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আকতার, দিলারা আকতার।
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী











