দুই মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ১৯ জুন ২০২২ রবিবার
ফাইল ছবি
গাজীপুরের কাপাসিয়ার সিংহশ্রী এলাকায় এক মা তার দুই শিশু সন্তানকে নিয়ে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেন। এ সময় স্থানীয়রা একটি শিশুকে উদ্ধার করলেও বাকি দুইজনের কোনো খোঁজ মেলেনি। তাদের উদ্ধারে স্থানীয়রা চেষ্টা করছে।
রোবববার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশুর নাম তাহমিদা আক্তার (৯)। নিখোঁজ দুইজন হলেন মা আরিফা আক্তার (৪০) ও মেয়ে মুর্শিদা আক্তার (৭)।
আরিফা আক্তার কাপাসিয়া উপজেলার বিবাদীয়া গ্রামের মোহাম্মদ আলী মুন্সির মেয়ে এবং গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী।
নিখোঁজ নারীর স্বজনদের বরাত দিয়ে কাপাসিয়া থানার ওসি এএসএম নাসিম জানান, ছয় বছর আগে আরিফার পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি স্বামী আব্দুল মালেক মারা যান। এরপর থেকেই অনেকটা অসহায় হয়ে পড়েন তিনি এবং দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করেন। ধীরে ধীরে মানসিক সমস্যায়ও পড়েন আরিফা। তাকে মানসিক রোগের চিকিৎসাও দেয়া হচ্ছে।
তিনি আরও জানান, শীতলক্ষ্যা নদীতে এখন স্রোত বেশি এবং পানিও বেড়েছে। মা তার দুই মেয়েকে নিয়ে নদীর পার থেকে হঠাৎ ঝাঁপ দেয়ার পর একজনকে এলাকাবাসী উদ্ধার করতে পারলেও অপর দুইজন স্রোতের টানে কোথায় চলে গেছে এখনও তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।
উদ্ধার হওয়া শিশু তাহমিদার ভাষ্য, তাদের দুই বোনকে জামা ও জুতো কিনে দেয়ার কথা বলে তার মা তাদের বাড়ি থেকে স্থানীয় সিংহশ্রী বাজারে নিয়ে আসেন। পরে নদীর কিনারায় এনে তাদের নিয়ে ঝাঁপ দেন।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ছাবেদ আলী খান বলেন, এ ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া শিশুটিকে তাদের জিম্মায় রাখা হয়েছে। টঙ্গীর ডুবরি দলকে খবর দেয়া দিয়েছেন। তারা আসলে উদ্ধার অভিযান শুরু হবে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




