দুর্দান্ত জয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪২ এএম, ১ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
জিতলেই নিশ্চিত বিশ্বকাপের শেষ ষোলো। এই লক্ষ্য পূরণের কঠিন কাজটা সহজেই সারল লিওনেল মেসির দল। দর্শনীয় ফুটবলে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে নিশ্চিত করে ফেলল কাতার বিশ্বকাপের শেষ ষোলো।
বুধবার দিবাগত রাতে কাতারের পোর্টেবল স্টেডিয়াম ৯৭৪-এ ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল আর্জেন্টিনা। তাদের দারুণ ফুটবলে পোল্যান্ড বেশ চাপে পড়ে যায়। আক্রমণের চেয়ে তারা মন দেয় ডিফেন্সে। রবার্ট লেভানডস্কি যেন নিজের ছায়া হয়ে ছিলেন। অন্যদিকে একের পর এক আক্রমণ করলেও সাফল্য পাচ্ছিল না আর্জেন্টিনা। এর মাঝে ৩৮তম মিনিটে পেনাল্টি মিস করেন লিওনেল মেসি!
ডি বক্সের ভেতর আর্জেন্টিনা অধিনায়ককে ফাউল করেছিলেন পোলিশ গোলকিপার। ভিএআরএর সাহায্যে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু লিওনেল মেসির শট দারুণভাবে ঠেকিয়ে দেন পোলিশ গোলকিপার ভয়চেক সেজনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। মজার ব্যপার হলো, ম্যাচের আগে তিনি মেসির পেনাল্টি ঠেকিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
বিরতির পর প্রথম মিনিটেই জালের দেখা পায় আর্জেন্টিনা। পোল্যান্ডের রক্ষণের ভুলে বল পেয়ে যান নাহুয়েল মোলিনা। তার কাটব্যাক থেকে বল পেয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ২৩ বছর বয়সী মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। বিপরীতে পোলিশরা যেন রক্ষণ বাঁচাতেই ব্যস্ত ছিল। আর্জেন্টিনার দূর্গে তারা তেমন কোনো আক্রমণই করতে পারছিল না।
এই সুযোগে ৬৭তম মিনিটে দারুণ গোলে ব্যবধান দ্বিগুন করেন জুলিয়ান আলভারেজ। এনজো ফার্নান্দেজের থেকে বল পেয়ে তিনি নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন। শেষদিকে মাঠে নামার পর ৮৭ মিনিটে সহজতম সুযোগ মিস করেন লাওতেরো মার্টিনেজ। পোলিশ গোলকিপারকে একা পেয়েও তিনি শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা।
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল



