দূষণকারীদের দিয়েই নদী পরিষ্কার করাল বিআইডব্লিউটিএ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৪ পিএম, ৯ মে ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
কারখানার পলিথিন বর্জ্য ফেলে নদী দূষণের অভিযোগে কারখানা কর্তৃপক্ষকে দিয়েই ওইসব বর্জ্য পরিষ্কার করিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বুধবার রাতে বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীরচর থানার মুসলিমবাগের বাগচাঁনখা এলাকায় এ ঘটনা ঘটে।
বিআইডব্লিউটিএ জানায়, তিন মাসব্যাপী উচ্ছেদ অভিযানে উদ্ধার করা ভূমি থেকে বর্জ্য, রাবিশ, মাটি ও বালু অপসারণসহ দূষণ প্রতিরোধের কাজ চলছে। চলমান কাজ সরেজমিন পরিদর্শনকালে রাসেদ ট্রেডার্স নামক একটি প্লাস্টিক ফ্যাক্টরি কর্তৃক বিপুল প্লাস্টিক, পলিথিনের উচ্ছিষ্ট বস্তায় ভরে এবং উন্মুক্তভাবে সরাসরি নিক্ষেপ করে নদীর তীরভূমি ও নদীগর্ভ দখল করে রাখতে দেখা যায়।
অপরাধ বিবেচনায় কারখানার ম্যানেজার সাইদুর রহমান ও সবুজ নামে দুজনকে আটক করে বিআইডব্লিউটিএ। পরে কারখানা মালিক রাসেদকে তলব করা হয়। দূষণকারীরাই নদী পরিষ্কার করবে বলে সিদ্ধান্ত হয়।
বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, ‘চাপে পড়ে হোক আর স্বতঃস্ফূর্তভাবেই হোক, রাতে মালিক, ম্যানেজার, সহকারী ম্যানেজারসহ কারখানার লোকজন নদীর মধ্যে নেমে তাদের নিক্ষেপিত ময়লা, আবর্জনা নিজেরাই পরিষ্কার করেছে।’
আরিফ উদ্দিন আরও বলেন, ‘দায়িত্ব-কাণ্ডজ্ঞানহীনভাবে বা কোন অসৎ উদ্দেশ্যে যারা নদী দখল, ভরাট বা দূষণ করছেন, এ ঘটনা থেকে সতর্ক হয়ে বা শিক্ষা নিয়ে তারাও নদীকে বাঁচাতে এগিয়ে আসবেন।’
গত ২৯ জানুয়ারি থেকে বুড়িগঙ্গা ও তুরাগ নদীর তীরভূমি উদ্ধারে উচ্ছেদ অভিযানে নামে বিআইডব্লিউটিএ। ৩৬ কার্যদিবসে ছোট-বড় মিলিয়ে ৩ হাজার ৫৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় নদী তীরভূমির ৯১ একর জায়গা উদ্ধার করা হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে বর্তমানে উদ্ধার অভিযান বন্ধ রয়েছে।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





