দেলোয়ারের বিরুদ্ধে ধর্ষণের মামলা করলো সেই নারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিবস্ত্র করে নির্যাতনের শিকার নারী একলাশপুর ইউনিয়নের দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ও তার সহযোগী আবুল কালামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।
মঙ্গলবার রাতে ওই নারী দেলোয়ার ও তার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আবুল কালামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে বেগমগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতেই অভিযোগটি ধর্ষণ মামলা হিসেবে নথিভুক্ত করে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বুধবার সকালে মামলা দায়েরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
নারীর দায়ের করা মামলার বরাত দিয়ে ওসি জানান, অনৈতিক কাজের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২ সেপ্টেম্বর দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার ও তার বাহিনীর সদস্যরা বসতঘরের দরজা ভেঙে নারীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ চেষ্টা করে। ধর্ষণে ব্যর্থ হয়ে তাকে বিবস্ত্র করে নির্যাতন করে এবং ওই নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ করে। ওই ঘটনার বছর খানেক আগে দেলোয়ার নারীকে দুইবার অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে। দ্বিতীয়বার ধর্ষণ করে এপ্রিলের শেষের দিকে। দ্বিতীয়বার ধর্ষণের সময় দেলোয়ার বাহিনীর সদস্য কালামও তাকে ধর্ষণের চেষ্টা করেছিল।
তিনি জানান, দেলোয়ারকে নারীর নির্যাতন মামলায় মঙ্গলবার শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছিল। ধর্ষণ মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হবে। এ মামলার অপর আসামি আবুল কালামসহ অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।
-জেডসি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











