দেশব্যাপী প্রদর্শিত হবে ‘বঙ্গমাতা’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৭ আগস্ট ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে দেশব্যাপী প্রদর্শিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘বঙ্গমাতা’। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের অবদান তুলে ধরতে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় চলচ্চিত্রটি নির্মাণ করেছে। বাংলাদেশের ইতিহাসে বঙ্গমাতাকে নিয়ে এটিই প্রথম চলচ্চিত্র।
খোরশেদ বাহারের উপন্যাস ‘বঙ্গমাতা-ইতিহাসের নিভৃত সৈনিক’ অবলম্বনে, নাসরীন মুস্তাফার চিত্রনাট্যে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। বঙ্গমাতা চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। এছাড়াও অভিনয় করেছেন মুনির আহমেদ শাকিল, ফারজানা ছবি, সুহাসিনী মেঘলা টুপুর, খলিলুর রহমান কাদরী, লাবণ্য চৌধুরী, অধ্যয়ন দৃশ্যসহ আরও অনেকে।
সারাদেশে ‘বঙ্গমাতা’ চলচ্চিত্রটি প্রদর্শনের জন্য ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়। মঙ্গলবার (৮ আগস্ট) দেশের সকল শিল্পকলা একাডেমীসহ সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে সকল সংস্থায় চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। বাংলাদেশ জাতীয় যাদুঘরে পুরোমাস জুড়ে ১ ঘণ্টা পরপর চলচ্চিত্রটির শো চলবে। এছাড়াও দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও উপজেলা পর্যায়ে বিশেষভাবে প্রদর্শনের জন্য ব্যাবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, রোববার (৭ আগষ্ট) বিকেল ৫ টায় শিল্পকলা একাডেমীর নাট্যশালা মিলনায়তনে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো’র আয়োজন করা হয়েছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










