ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ২০:২৫:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ

দেশে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে: কাদের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামারি অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার নিরলস শ্রম, মানবিক নেতৃত্ব ও দক্ষতার কারণে অন্যান্য দেশের তুলনায় আমাদের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনাভাইরাস প্রতিরোধসামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ওবায়দুল কাদের তার রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

এই সময় সতর্ক করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে বলে এই নিয়ে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। যেকোনো সময়ে তা অবনতির দিকে যেতে পারে।

-জেডসি