দেশে করোনায় মৃত্যু ১৬৬, নতুন আক্রান্ত ৬৩৬৪
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২০ পিএম, ২৩ জুলাই ২০২১ শুক্রবার
ফাইল ছবি।
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ১৬৬ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ২১ জন কম মারা গেছেন।গতকাল ১৮৭ জন মারা গিয়েছিল। আজ শুক্রবার মৃতদের মধ্যে পুরুষ ৯৫ ও নারী ৭১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৫১ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত ৬ হাজার ৩৬৪ জন।
করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬৪ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার ছিল। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১২ হাজার ৯৭১ জন, ৬৮ দশমিক ৮১ শতাংশ এবং নারী ৫ হাজার ৮৮০ জন, ৩১ দশমিক ১৯ শতাংশ।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ২ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৭ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৩২ জন, ৪৯ থেকে ৭০ বছর বয়সী ৪৬ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ২৭ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১০ জন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী ৩ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬০ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ জন করে, রাজশাহী বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ১০ জন সিলেট বিভাগে ৮ জন, রংপুর বিভাগে ১২ জন এবং ময়মনসিংহ ৩ জন করে রয়েছেন। এদের মধ্যে ১২৩ জন সরকারি, ৩৯ জন বেসরকারি হাসপাতালে এবং ৪ জন বাসায় মারা গেছেন।
গত ২৪ ঘন্টায় ২০ হাজার ৪৯৩ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৩৬৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ১১ হাজার ৪৮৬ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৬৯৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ২ হাজার ৬৬৭ জন বেশি শনাক্ত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ০৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩২ দশমিক ১৯ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ কম।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১০ হাজার ১৭৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৮২৭ জন। ঢাকায় শনাক্তের হার ২৭ দশমিক ৭৮ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৭ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৭৩ লাখ ৯৬ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষায় ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৫ দশমিক ৫০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৯ হাজার ৬ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৮ হাজার ৫৬৬ জন। গতকালের চেয়ে আজ ৪৪০ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৮ হাজার ৬১৬ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৩৫ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৫ দশমিক ০৪ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৩১ শতাংশ বেশি।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৭০৫ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ১০ হাজার ৮৯৯ জনের। গতকালের চেয়ে আজ ৮ হাজার ৮০৬ টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৪৯৩ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১১ হাজার ৪৮৬ জনের। গতকালের চেয়ে আজ ৯ হাজার ৭ টি নমুনা বেশি পরীক্ষা হয়েছে।
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট
- এবার হামলা বন্ধের ঘোষণা দিল ইরান
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ




