ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ৪:২২:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

দেশে করোনায় ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার

দেশে করোনায় ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু

দেশে করোনায় ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু

দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ৪৭০ জন শনাক্ত হয়েছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

আগের ২৪ ঘণ্টার তুলনায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। ওই সময়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছিল। করোনার সংক্রমণ শনাক্ত হয়েছিল ৪১০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৪৫ হাজার ৪২৪ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৩৯৫ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৫ হাজার ৪৯৮ জন। গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৩ দশমিক ১৩ শতাংশ।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

 

এই বিভাগের জনপ্রিয়