দেশে ফিরলেই কারাভোগ
আপডেট: ০৩:০৮ পিএম, ৮ মে ২০১৫ শুক্রবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : লন্ডন থেকে ক্যালিফোর্নিয়ায় অর্থাৎ যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্র ফিরলে আবারও গ্রেপ্তার হতে পারেন হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। ২০১২ সালে বেপরোয়া গাড়ি চালনার জন্য গ্রেপ্তার হন তিনি।
কারাবাস থেকে বাঁচার জন্য আদালতে জরিমানা দিয়ে ক্ষমা প্রার্থনাও করেন। আদালত থেকে কারাবাস না দিয়ে লিন্ডসেকে ১২৫ ঘণ্টার কমিউনিটি সার্ভিস করার আদেশ দেওয়া হয়, যা আসছে ২৮ মের মধ্যে সম্পন্ন করার কথা। কিন্তু এই ১২৫ ঘণ্টার মধ্যে তিনি মাত্র ২০ ঘণ্টা কাজ করেছেন। এখনো বাকি রয়েছে ১০৫ ঘণ্টার কাজ। এ নিয়ে গতকাল এক শুনানিতে তাঁর উপস্থিত হওয়ারও কথা ছিল। কিন্তু তিনি ছুটি কাটানোর জন্য বেশ কিছুদিন ধরেই লন্ডনে রয়েছেন। ফলে তাঁর অনুপস্থিতিতেই আদালতে শুনানি অনুষ্ঠিত হয়।
এদিকে শুনানির পর রাষ্ট্রপক্ষের আইনজীবী টেরি হোয়াইট বলেছেন, 'আমরা পরবর্তী শুনানিতে (আজ অনুষ্ঠিত হবে) তাঁর আটকাদেশ চাইব। এভাবে তিনি আদালতের আদেশ অমান্য করে ঘুরে বেড়াতে পারেন না। বোঝাই যাচ্ছে তিনি আদালতকে গুরুত্ব দিচ্ছেন না।'
এদিকে ইনস্টাগ্রামে দেওয়া এক ছবির মাধ্যমে লিন্ডসে জানিয়েছেন, তিনি লন্ডনে কিছু কমিউনিটি কাজ করছেন। গত জানুয়ারিতে আদালতে উপস্থাপন করা বেশ কিছু কাজের প্রমাণকে টেরি হোয়াইট চ্যালেঞ্জ করলে তা ভুয়া প্রমাণিত হয় এবং এর ফলে অতিরিক্ত আরো কয়েক ঘণ্টা যোগ হয় লিন্ডসের কাজে।
০৮.০৫. ২০১৫ - ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬











