ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৮:২২:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

দেশে ফিরলো কাতারে আটকেপড়া ১৫৯ বাংলাদশি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪২ এএম, ৯ জুলাই ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবে কাতারের রাজধানী দোহায় আটকেপড়া ১৫৯ জন বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) সকাল ৭টা ৫ মিনিটে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট অবতরণ করে।

তারা সবাই করোনা নেগিটিভ সনদ নিয়ে দেশে ফিরেছেন। তাদের ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা কথা রয়েছে।

করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে বহু মানুষ আটকে পড়েছে। বিমান চলাচল বন্ধ থাকায় তারা এতদিন দেশে ফিরতে পারেননি। এখন তাদের দেশে আনা হচ্ছে।

করোনাভাইরাসের কারণে গত ৮ মার্চ থেকে কাতার-বাংলাদেশ যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ রয়েছে। কাতারের বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় যাত্রীরা কাতার থেকে ইস্যু করা করোনামুক্তির স্বাস্থ্য সনদ নিয়েছেন।

-জেডসি