ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ১:৪৭:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

দেশে ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৪ পিএম, ২১ মে ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি মাসের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১২ কোটি ৯২ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ১৯৫ কোটি টাকা।
 
রোববার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে দেখা যায়, প্রতিদিন গড়ে ৫ কোটি ৯৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম ১৯ দিনে ১১২ কোটি ৯২ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে পৌঁছেছে ১৮ কোটি ৪৬ লাখ ৮০ হাজার ডলার।

বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৭৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৯০ কোটি ১৮ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৪৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার এসেছে।

 ১৩ থেকে ১৯ মে পর্যন্ত দেশে ৩৫ কোটি ৫২ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। প্রথম ১২ দিনে এসেছিল ৭৭ কোটি ৩৯ লাখ ৭০ হাজার ডলার।

 এর আগে গত এপ্রিলে ১৬৮ কোটি ৩৪ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। সবকিছু ঠিক থাকলে আলোচ্য মাসে সেটা অতিক্রম করতে পারে।

২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার। তবে পরের মাসে কিছুটা কমে আসে ২০৩ কোটি ৬৯ লাখ ডলার।