ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২৩:৩৮:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২১ জন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১০ পিএম, ৫ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় আজ ৩ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ১৮৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৩১ জন। সংক্রমণ কমেছে দশমিক ১২ শতাংশ। মঙ্গলবার শনাক্তের হার ছিল দশমিক ৭৪ শতাংশ। আজ কমে হয়েছে দশমিক ৬২ শতাংশ। 
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৫৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ২০৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ।
করোনা আক্রান্ত হয়ে আজ কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।  
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৮ হাজার ১৪২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৯ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫৯ শতাংশ।