দেশের উন্নয়নে বেসরকারি খাতের বিকল্প নেই: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৯ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বেসরকারি খাতের চ্যালেঞ্জগুলো শক্ত হাতে মোকাবেলার কথা জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশকে সামনে এগিয়ে নিতে বেসরকারি খাতের বিকল্প নেই। দেশের উন্নয়নে এ খাতের অবদান ৮০ থেকে ৮২ শতাংশ। তাই এ খাতের সবার কথাই শুনবো। আশা করি যেসব দাবি নিয়ে আপনারা আসবেন কেউ-ই খালি হাতে যাবেন না।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বিভিন্ন বাণিজ্য সংগঠন ও ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা তিনি এ আশ্বাস দেন।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন, আমরা সবাই সরকারের অংশ। সবার সহযোগিতায় দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ খাত ধরেই সামনে এগিয়ে যেতে চাই।
আ হ ম মুস্তফা কামাল বলেন, বেসরকারি খাত হলো উন্নয়নের একটি বড় খাত। আমাদের প্রধানমন্ত্রী এখাতের দায়িত্ব সালমান এফ রহমানের (প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা) হাতে দিয়েছেন। আশা করি ব্যবসায়ীরাও তাকে সহযোগিতা করবেন। দেশের উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে নিতে হবে। তাই এ বিষয়ে আপনাদের সবার মতামতই আমি শুনবো।
দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা ও শিল্প-বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কী কী করণীয় তা নির্ধারণ করতে দেশের সরকারি ও বেসরকারি উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের সঙ্গে ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে বসেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, আমরা কিন্তু সবাই সংসদের অংশ। আপনাদের নিয়েই আমরা এগোতে চাই। এসময় দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বেসরকারি সেক্টরের গুরুত্বপূর্ণতার কথা বলেন তিনি।
এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ বিভিন্ন বাণিজ্য ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
-জেডসি
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ৩ দশক পর ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’











