দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ এএম, ৩০ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
আজ থেকে সারা দেশে বিচ্ছিন্নভাবে বজ্রসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে গতকালের মতো কিছু কিছু অঞ্চলে মৃদুতাপপ্রবাহ বয়ে যাওয়ারও শঙ্কা প্রকাশ করেছে অধিদপ্তর।
শনিবার (৩০ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়া টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙামাটিসহ রাজশাহীতে মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে। তবে এসব এলাকাতে গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা কমার সম্ভবনা রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ থেকে আগামী ৪ মে পর্যন্ত সারাদেশের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। এই ৪ মে পর্যন্ত দেশের বজ্রসহ ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে। মূলত আজ থেকেই গত কয়েক দিনের চেয়ে দেশের আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে।
ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীকাল চূড়ান্তভাবে জানা যাবে। তবে এখন পর্যন্ত আমাদের পূর্বাভাস অনুযায়ী ঈদের দিন বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। ঈদের দিন বৃষ্টি হলেও একযোগে হওয়ার সম্ভবনা কম। বিচ্ছিন্নভাবে সারাদেশের অঞ্চল-বিভাগগুলোতে বৃষ্টির হবে। যার ফলে ঈদের আগে-পরে এবং ঈদের দিন দেশের আবহাওয়া ঠান্ডা থাকবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলাদাভাবে কালবৈশাখীর ঝড় হবে না। এখন বৃষ্টি মানেই ঝোড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি।
আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক









