ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৪:৪৩:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

‘দেশের মাটি’ বন্ধে আবেগে ভাসলেন রাহুল-রুকমা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২২ পিএম, ২৩ অক্টোবর ২০২১ শনিবার

রাহুল ও রুকমা রায়

রাহুল ও রুকমা রায়

আচমকা শেষ হচ্ছে ভারতীয় বাংলা চ্যানেল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’। অনুরাগীদের মতো মনখারাপ রাজা-মাম্পিরও।

শুক্রবার খবর ছড়িয়ে পড়তেই পর্দার ‘সঙ্গিনী’ রুকমা রায়কে নিয়ে লাইভে এসেছিলেন রাহুল। সেখানেই অনুরাগীদের প্রশ্নের জবাব দিতে দিতে নিজের দুঃখও প্রকাশ করেন  রাহুল। লাইভে ‘মাম্পি’ ওরফে রুকমাকে বললেন, ‘পাগলি, সেটে এসে আর তোমায় দেখতে পাব না! ভাবলেই তো মনখারাপ হয়ে যাচ্ছে!’ কথা ফুরোতে না ফুরোতেই জড়িয়েও ধরলেন তাকে। ‘রাজা’র গলায়, মুখের কথায় বিষাদের সুর। রুকমার কাঁধে মাথা রেখেই যেন আশ্রয় খুঁজেছেন তিনি।

সবটাই কি অভিনয়? এর আগে এক সাক্ষাৎকারে রাহুল-রুকমা উভয়েই জানিয়েছেন, এই রসায়ন নিছক বন্ধুত্বের প্রতিফলন। কাজ করতে করতে একে অন্যের বন্ধু হয়ে গিয়েছেন তারা। সে বন্ধুত্ব উদযাপনও করেছেন নানা ভাবে। জুটিতে পুজোর বিচারক হয়েছেন। পঞ্চমীতে দিনভর চষে ফেলেছেন দক্ষিণ কলকাতার একের পর এক মণ্ডপ। তারই ফাঁকে অনুরাগীদের পুজো উপহার দিতে যুগলে এই লাইভে। ভক্তেরা যথারীতি উল্লসিত।

৩১ অক্টোবরের পর থেকে পর্দায় আর থাকবেন না সেই ‘রাজা-মাম্পি’, দেখা যাবে না দেশের মাটি। শুক্রবার অনুরাগীদের থেকে প্রচুর চিঠি, উপহার পেয়েছেন রাহুল-রুকমা। বহু অনুরাগী স্টুডিয়োয় এসে দেখা করে গেছেন। আচমকা এই ধারাবাহিক বন্ধ হচ্ছে। তা নিয়ে হাল্কা ক্ষোভও রয়েছে তাদের। কিন্তু সবার উপরে চ্যানেল কর্তৃপক্ষ! 

রাহুলের আশ্বাস, আবারও নিশ্চয়ই তাদের জুটিতে দেখা যাবে অন্য কোনও ধারাবাহিকে। তখন অন্য কোনও ঘরে, অন্য রূপটানে এখনকার মতোই ব্যস্ত থাকবেন তারা দুজন।