দোল পূর্ণিমায় শেষ হলো একদিনের লালন স্মরণোৎসব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ পিএম, ১৪ মার্চ ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন মাজার এলাকায় দোল পূর্ণিমায় একদিনের লালন স্মরণোৎসব শেষ হয়েছে।
এবারে পবিত্র রমজানের কারণে একদিনের উৎসব উদযাপনের প্রস্তুুতি নিয়েছিলো লালন একাডেমি ও কুষ্টিয়া জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে কুষ্টিয়ার লালন একাডেমি মিলনাতায়নে আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ স্মরণোৎসবের উদ্বোধন করা হয়। পরে সন্ধ্যায় বাল্যসেবা এবং রাতে শুধু সাধু সঙ্গের মধ্য দিয়ে শেষ হয় এ উৎসব।
কুষ্টিয়া জেলা প্রশাসন ও লালন একাডেমি আয়োজিত এ আলোচনা সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহার।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহম্মেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি তারিকুল হক তারিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া শাখার আহবায়ক হাসিবুর রহমান।
আলোচক হিসাবে আলোচনা করেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন লালন আঁখড়ার খাদেম ফকির মহম্মদ আলী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম।
বাউল সম্রাট লালন ফকির তার জীবদ্দশায় প্রতিবছর ভক্ত ও অনুসারীদের নিয়ে দোল পূর্ণিমা তিথিতে লালন মাজারে স্মরণোৎসব পালন করতেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছর দোল পূর্ণিমায় লালন ভক্ত, অনুসারী ও বাউলরা অনুষ্ঠান উদযাপন করে আসছেন।
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা