দোহারে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৬ পিএম, ৪ এপ্রিল ২০২২ সোমবার
ফাইল ছবি
ঢাকার দোহারে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার বড় রামনাথপুর এলাকা থেকে বাবুল মাঝি (২৫) নামের ওই যুবককে গ্রেপ্তার করেন তারা। গ্রেপ্তারকৃত বাবুল মাঝি ওই এলাকার বাদশা মাঝির ছেলে।
দোহার থানার ওসি (তদন্ত) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি বলেন, “১৬ বছরের এক কিশোরীর সঙ্গে বাবুলের প্রেমের সম্পর্ক ছিল। গত ৩০ মার্চ রাতে বাবুল মেয়েটিকে মোবাইলে ফোন করে দেখা করার জন্য দোহারের চান্দার বিল সেতুতে আসতে বলে। পরে মেয়েটি সেখানে যাওয়ার পর রাত আনুমানিক ১০টার পরে বাবুল তার দুই বন্ধু একই এলাকার বিল্লাল চোকদারের ছেলে শামীম চোকদার (২৪) ও ছোট রামনাথপুর এলাকার মুসলেম শিকদারের ছেলে আবু কালামকে (২৩) নিয়ে সেখানে যায়। এ সময় বাবুল তার দুই বন্ধুকে মেয়েটির সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
“পরে তারা তিনজন ওই কিশোরীকে সেতু থেকে পাশের নির্জন আবাদি জমিতে নিয়ে যায়। সেখানে প্রথমে শামীম এবং পরে আবু কালাম মেয়েটিকে ধর্ষণ করে। এরপর বাবুলও ধর্ষণের চেষ্টা করলে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়ে। পরে বাবুল তাকে তার বাড়িতে নিয়ে যায়। পরদিন সকালে মেয়েটি বাড়িতে ফিরে তার মাকে ঘটনাটি জানায় এবং প্রাথমিক চিকিৎসা নেয়।”
পরে মায়ের পরামর্শে শনিবার রাত ১২টার পরে ওই কিশোরী বাবুলসহ তিনজনকে আসামি করে দোহার থানায় মামলা করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে ১ নম্বর আসামি বাবুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে তুলে তিনদিনের রিমান্ড চাইলে বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। বাবুলকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাকি দুই আসামি পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।আর স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই কিশোরীকে ঢাকার স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর




