ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১০:২৭:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৫ এএম, ৩০ এপ্রিল ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে বৈরী আবহাওয়ায় প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর লঞ্চ চলাচল শুরু হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) সকাল সোয়া ৬টা থেকে এ লঞ্চ চলাচল শুরু হয়। এর আগে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট প্রান্তের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন জানান, শনিবার বিকেলে বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল ছিল। সেখানে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হচ্ছিল। ফলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই দুর্ঘটনা এড়াতে এদিন বিকেল সাড়ে ৩টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে আবহাওয়া স্বাভাবিক হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রোববার সকাল সোয়া ৬টা থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, লঞ্চ চলাচল বন্ধ হলেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। এই রুটে ১৮টি ফেরি চলাচল করছে।