ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ২০:৪২:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

দৌলতদিয়া ঘাট পারের অপেক্ষায় শত শত ট্রাক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৮ এএম, ২৩ মার্চ ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে নদী পারের অপেক্ষায় রয়েছে শত শত পণ্যবাহী ট্রাক।বুধবার (২৩ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়। এসব ট্রাকগুলোকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে। এ কারণে চরম ভোগান্তিতে পড়ছেন চালক ও সহকারীরা।

জানা গেছে, আজ বুধবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে অল্প কিছু যাত্রীবাহী বাসসহ পদ্মার মোড় পর্যন্ত ৫ কিলোমিটার সড়কে অপচনশীল পণ্যবাহী ট্রাক রয়েছে। এছাড়া ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরের গোয়ালন্দ মোড় সড়কের প্রায় ৩ কিলোমিটার সড়কে নদী পারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের সিরিয়াল দেখা যায়। তবে যাত্রীবাহী ও পচনশীল পণ্যবাহী যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পার করছে ঘাট কর্তৃপক্ষ।

বিআডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, সকালে একটু সিরিয়াল থাকে। তবে যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। তবে এখন এ রুটে ছোট বড় ১৯টি ফেরি চলাচল করছে।