দ্বিতীয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ প্রথম স্ত্রীর ফাঁসি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩২ পিএম, ৪ জানুয়ারি ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
মেহেরপুরে দ্বিতীয় স্ত্রীকে হত্যা মামলায় স্বামী সাইদুল ইসলাম এবং তার প্রথম স্ত্রীর ফাঁসির রায় দিয়েছে আদালত। একইসঙ্গে রায়ে তাদের ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
সোমবার (০৪ জানুয়ারি) সকাল সাড়ে ১২টার দিকে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মেহেরপুর সদর উপজেলা যাদবপুর গ্রামের নবী ছদ্দিনের ছেলে সাইদুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী জমেলা খাতুন। রায় ঘোষণার সময় সরকারপক্ষের কৌঁসুলি হিসেবে আদালতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পিপি কাজী শহিদুল ইসলাম।
আসামিপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম বলেন, আসামিরা দুইজন জামিন নিয়ে পরে হাজিরা না দেয়ায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। তাদের পলাতক দেখিয়ে এই রায় হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০১০ সালে ৩০ জানুয়ারি সাইদুল ইসলাম তার প্রথম স্ত্রী জমেলা খাতুনের সহযোগিতায় দ্বিতীয় স্ত্রী জরিনা খাতুনকে হত্যা করে যাদবপুর মাঠের মধ্যে পুঁতে রাখেন। মাঠে কাজ করতে গিয়ে গ্রামের কৃষকরা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলার করা হয়। দীর্ঘ তদন্তের পর সদর থানার এসআই হাসান ইমাম নিহতের স্বামী এবং তার প্রথম স্ত্রীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






