দ্বিতীয়বার মা হতে চলেছেন নেহা ধুপিয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৮ পিএম, ২১ জুলাই ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
দ্বিতীয়বার মা হতে চলেছেন নেহা ধুপিয়া। সোশ্যাল মিডিয়ায় দিলেন সেই সুখবর। বেবি বাম্প-সহ ছবি পোস্ট করলেন নেহা, সঙ্গে রয়েছেন অঙ্গদ বেদী ও তাদের মেয়ে মেহের। সোশ্যাল মিডিয়ায় সপরিবারে এই সুখবর ঘোষণা করেছেন তারা। তারকা জুটির ‘সুখবরে’ সোশ্যাল মিডিয়া তোলপাড়। সকলেই শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গদ ও নেহা-কে।
বেবি বাম্পের ছবিতে শেয়ার করে অঙ্গদ লিখেছেন, 'নতুন হোম প্রোডাকশন আসছে। বাহেগুরুর শুভেচ্ছা।' অন্যদিকে, নেহা ক্যাপশনে লিখেছেন, ‘বড় প্রজেক্ট’। তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, ফারহা খান, রোহিত রেড্ডি, সানিয়া মির্জার মতো সেলিব্রেটিরা।
উল্লেখ্য, কিছুদিন আগেই মেয়ে মেহেরের আড়াই বছরের জন্মদিন পালনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন নেহা। তখনও অবশ্য জানতে দেননি খুব শীঘ্রই সুখবর দিতে চলেছেন তিনি ও অঙ্গদ। এদিকে, বিয়ের ৬ মাসের মধ্যে মেয়ে মেহের-এর জন্ম দেন নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদী। সেই নিয়ে শুরু হয়েছিল জোর চর্চাও। এই প্রসঙ্গে অবশ্য কোন কথা বলতে শোনা যায়নি তাঁদের।
বরাবরই মেয়ে মেহেরকে ক্যামেরা থেকে দূরে রাখেন এই দম্পতি। এক সাক্ষাৎকারে অঙ্গদ জানিয়েছিলেন, 'মেয়ের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। ভবিষ্যতে ও যখন বুঝতে শিখবে, নিজে সিদ্ধান্ত নিতে পারবে, তখন যদি ও চায় ওর ছবি প্রকাশ হোক, তখন হবে। কিন্তু এখনও ওর সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়নি। সে কারণে আমরা ওর অনুমতি ছাড়া ওর ছবি প্রকাশ করতে পারব না।'
-জেডসি
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










