দ্রুত শাস্তি নারীদের যৌন নিগ্রহ থেকে বাঁচাতে পারে: মিমি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৩ পিএম, ৪ ডিসেম্বর ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
সম্প্রতি ভারতের হায়দরাবাদে তেলেঙ্গানায় এক তরুণী চিকিৎসককে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করার ঘটনায় টালিউড অভিনেত্রী ও যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী বলেছেন, শুধুমাত্র দ্রুত শাস্তি নারীদের যৌন নিগ্রহের হাত থেকে বাঁচাতে পারে। মন্ত্রীদের কাছে অনুরোধ করছি, এমন কঠোর আইন আনা প্রয়োজন, যাতে ধর্ষক ধর্ষণ করার আগে ১০০ বার ভাবা উচিত।
এদিকে, ভারতের হায়দ্রাবাদ গণধর্ষণের ঘটনার একের পর এক উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছে দেশটির বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সেলিব্রিটি থেকে শুরু করে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরা অভিযুক্ত ৪ জনের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।
এই ঘটনায় রাজ্যসভায় দাঁড়িয়ে ক্ষোভে ফেটে পড়েছিলনে সমাজবাদী পার্টির রাজ্যসভা সাংসদ জয়া বচ্চনও। তিনি বলেন, ধর্ষণকারীদের জনসমক্ষে পিটিয়ে মেরে ফেলা উচিত। কারণ এমন কঠোর শাস্তি দিতে হবে যা দৃষ্টান্ত হয়ে থাকে।
এবার হায়দ্রাবাদ গণধর্ষণ নিয়ে মিমি চক্রবর্তী বলেন, এমন কঠোর আইন আনা উচিত, যাতে মেয়েদের দিকে খারাপ উদ্দেশ্যে তাকাতে ভয় পায়। নারীদের যৌন নিগ্রহের হাত থেকে বাঁচানোর জন্য দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে।
প্রসঙ্গত, গত বুধবার (২৭ নভেম্বর) রাতে হায়দ্রাবাদের পশুচিকিত্সককে ধর্ষণ করার পর নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ভয়াবহ এই ঘটনার কথা অভিযুক্তরা স্বীকার করেছে বলে জানা যায়। এই ঘটনার দুই দিনের মধ্যে প্রায় একই স্থানে আরো একটি দগ্ধ নারীর মরদেহ উদ্ধার হয়। মিমি এই বিষয়ে উপযুক্ত বিচার চেয়েছেন।
-জেডসি
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ











