ধর্ষকদের প্রকাশ্যে গুলি করে হত্যা করা হোক: কঙ্গনা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৭ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
২০ বছরের এক তরুণী মা আর ভাইয়ের সাথে ফসল কাটতে গিয়েছিলেন মাঠে। কিন্তু বাড়িতে ফেরা হল না তার। দুই সপ্তাহের লড়াই শেষে দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তরপ্রদেশের হাথরাসের গণধর্ষণের শিকার ওই যুবতী।
মঙ্গলবার সকালে ওই যুবতীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। সাধারণ মানুষ থেকে তারকা, সকলে তীব্র নিন্দা প্রকাশ করেন এ ঘটনার।
এদিকে বিশ বছরের ওই যুবতীকে গণধর্ষণ ও দু’সপ্তাহ পর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত।
তিনি টুইট করে বলেন, অপরাধীদের প্রকাশ্যে গুলি করে মেরে ফেলা হোক। প্রতিবছর গণধর্ষণের ঘটনা বাড়ছে, এর কি কোনো সমাধান আছে? এটা দেশের জন্য আজ খুবই দুঃখ ও লজ্জার দিন। আমরা নিজেদের মেয়েদের রক্ষা করতে পারিনা, এটাই সবথেকে বেশি লজ্জার।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরাসে এ গণধর্ষণের ঘটনা ঘটে। অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে, চার-পাঁচজন উচ্চবর্ণের ব্যক্তি পালাক্রমে ধর্ষণ করেছে তাকে। তার জিভ কেটে নেয়া হয়। এমনকি ওই যুবতীর হাড়ও ভেঙে যায় ধর্ষণের অত্যাচারে। তবুও রক্ষা হয়নি।
এমন পরিস্থিতিতে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে দিল্লির হাসপাতালে নেয়া হয় তাকে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, হাসপাতালে দুই সপ্তাহ লড়াই শেষে মৃত্যু হয় তার। আর তার আত্মার শান্তি কামনা করে টুইট করেন কঙ্গনা।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা








