ধর্ষকদের বিচারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি, ২৪ ঘণ্টার আলটিমেটাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪১ এএম, ৯ মার্চ ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
ধর্ষণের বিরুদ্ধে আবারও ফুঁসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (৮ মার্চ) রাতে রাজু ভাস্কর্যের সামনে এক বিক্ষোভ মিছিল থেকে ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা করেন তারা। এ সময় বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। দেশের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানান তারা।
আট বছরের শিশু আসিয়ার ধর্ষণের ঘটনায় রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে রাজু ভাস্কর্যে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা।
এ সময় ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’. ‘দফা এক দাবি এক জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাইসহ বিভিন্ন স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
ক্ষোভ প্রকাশ করে এক শিক্ষার্থী বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতাকে দায়ী বলেই মনে করছি আমরা। তার পদত্যাগের দাবিটি খুবই যৌক্তিক বলে মনে করি আমি।
প্রতিবাদ সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে আসিয়ার ধর্ষকদের গ্রেপ্তার এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি জানায় তারা।
সমাবেশ থেকে শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা করার সঙ্গে সঙ্গে রোববার সকল ধর্ষণের বিচারের দাবিতে সন্ধ্যায় এক মশাল মিছিল বের করার ঘোষণা দেন। সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা জানান তারা।
পরে রাত ৩টার দিকে রাজু ভাস্কর্য ত্যাগ করেন শিক্ষার্থীরা।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা











