ধর্ষণ মামলায় হলিউড প্রযোজক হার্ভের ২৩ বছরের জেল
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩২ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
দীর্ঘ আইনি লড়াইয়ের পর দোষী প্রমাণিত হওয়ায় হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভে ওয়াইনস্টাইনকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের একটি আদালত। এর ফলে বড় সাফল্যের মুখ দেখল #মিটু আন্দোলন। এদিন হুইলচেয়ারে হাতকড়া পড়েই আদালতে এসেছিলেন হার্ভে। ১১ মার্চ সাজা শোনানো হবে বলে আগেই জানিয়েছিলেন আদালত। খবর বিবিসির।
বুধবার নিউইয়র্কের ওই আদালত ৬৭ বছর বয়সী ওই প্রযোজকের বিরুদ্ধে রায় দেন।
এর আগে বেশ কিছু অভিযোগের ভিত্তিতে গত ২৫ ফেব্রুয়ারি হার্ভেকে দোষী সাব্যস্ত করেছিলেন নিউইয়র্কের ওই আদালত। এর পরই তাকে আটক করে নিজেদের হেফাজতে নেয় কর্তৃপক্ষ। সেদিনই জানানো হয়েছিল, কমপক্ষে ৫-২৫ বছরের কারাদণ্ড হতে পারে হলিউডের প্রভাবশালী এ প্রযোজকের। অবশেষে সেটি হলো ২৩ বছরের।
বিশ্বজুড়ে তৈরি হওয়া #মিটু ঝড় প্রথম উঠে হার্ভে ওয়েনস্টেইনকে ঘিরেই। প্রথমে এক অভিনেত্রী-মডেল সাহস করে মুখ খুলেছিলেন হলিউডের এই দাপুটে প্রযোজকের বিরুদ্ধে। তার প্রতিবাদ সাহস জুগিয়েছিল অন্য ভুক্তভোগীদের। এর পরই একে একে সরব হন বাকিরা। তিরিশেরও বেশি অভিযোগ ওঠে বাফটা জয়ী এ প্রযোজকের বিরুদ্ধে।
অভিযোগকারীদের মধ্যে আছেন- অ্যাশলে জুড, রোজ ম্যাকগোয়ানের মতো অভিনেত্রীরাও। যদিও সব অভিযোগ অস্বীকার করে আসছেন ‘শেক্সপিয়ার ইন লাভ’, ‘দ্য কিংস স্পিচ’, ‘পাল্প ফিকশন’-এর মতো বিখ্যাত সিনেমার ওই প্রযোজক।
নিজের এই ক্ষমতা অপব্যবহার করেই বহু নারীর সঙ্গে ওয়েনস্টাইন অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ রয়েছে। সিনেমায় সুযোগ পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে নবাগতদের হোটেলরুমে নিয়ে তাদের নানাভাবে হেনস্তা করতেন তিনি।
গত ৬ জানুয়ারি হার্ভে ওয়াইনস্টাইনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার শুরু হয় নিউইয়র্কের আদালতে।
২০০৬ সালে মিমি হ্যালেইকে যৌন নির্যাতন এবং জেসিকা মানকে ২০১৩ সালে ধর্ষণের অভিযোগে হার্ভে ওয়াইনস্টাইনকে দোষী সাব্যস্ত করেছেন মার্কিন আদালত।
-জেডসি
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







