ধর্ষণের অপমান সইতে না পেরে কিশোরীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৭ পিএম, ৯ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
সমাজের কিছু অসচেতন মানুষের তীর্যক কথা-বার্তা বাঁচতে দিলো না জোনাকিকে। নবম শ্রেণী পর্যন্ত পড়ূয়া জোনাকি (১৫) অপমান সইতে না পেরে অবশেষে বিষপানে আত্মহত্যা করে। ১৮ দিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে জোনাকি শুক্রবার মারা যায়।
পুলিশ-মামলার আইও এবং জোনাকির পিতা আব্দুল জব্বার জানায়, শেরপুর জেলা সদরের চান্দের নগর গ্রামের জনৈক চাঁন মিয়ার পুত্র নাজমূল (২৮) জোনাকিদের বাড়ী যোগানিয়া ইউনিয়নের কুত্তামারা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার কাজ করতো। গত ১৬ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে আব্দুল জব্বার তার কন্যা জোনাকিকে ঘরে একা রেখে পাশের বাজারে চা পান করতে যায়। জোনাকির মা ঢাকার একটি পোষাক কারখানায় কাজ করে। বখাটে নাজমূল সুযোগ বুঝে ঘরে ঢুকে জোঁনাকিকে ধর্ষণ করে। এসময় জোনাকি চিৎকারে নাজমূল পালিয়ে যায়। নাজমূল পালিয়ে যাবার সময় কেউ কেউ দেখে ফেলে।
পরের দিন ঘটনা জানাজানি হলে এলাকার লোকজন জোনাকির পিতা জব্বারকে পুলিশের আশ্রয় নিতে বাধা দিয়ে স্থানীয়ভাবে মিমাংশার উদ্যোগ গ্রহন করে। মেয়ের কলংক হবে, ভবিষ্যতে বিয়ে দিতে পারবে না, এমন সব কথা বলে জোনাকির পিতাকে এলাকার মাতাব্বররা থানায় আসতে দেয়নি বলে জোনাকির পিতা জানায়। কয়েকদিন যেতেই এলাকার কিছু অসচেতন মানুষ জোনাকিকে ঘটনার জন্য ভৎর্সনা করে তীর্যক কথাবার্তা বলতে থাকে। এই অপমান সইতে না পেরে ধর্ষণের প্রায় ২৫/২৬ দিনপর ২১ ডিসেম্বর জোনাকি বিষপান করে। গত ২ জানুয়ারি জোনাকির পিতা আব্দুল জব্বার নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে নাজমূলের দুই ভাই সুলতান মিয়া ও লাল মিয়াকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ঘটনার বিষয়ে মেয়ের পিতা একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। সহযোগি দুইজন আসামিকে গ্রেফতার করেছি। প্রধান আসামিকে ধরার ব্যাপারে অভিযান অব্যাহত আছে।
নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, ঘটনার সম্পর্কে ওরা আমাকে কিছু বলেনি। ময়মনসিংহে ভর্তির ব্যাপারে আমাকে বললে তখন সহযোগিতা করি। মেয়েটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন







