নজরদারিতে আরও ডজনখানেক মডেল-অভিনেত্রী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
চিত্রনায়িকা পরীমনির বাসায় বুধবার বিকালে অভিযান চালিয়ে বিপুল মাদকসহ তাকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। এর কিছু সময় পর প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালিয়ে তাকেও মাদকসহ আটক করে বাহিনীটি।
আটক দুজনেরই বাসা রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকা বনানীতে। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ পর্নোগ্রাফি ব্যবসার অভিযোগ উঠেছে। এর আগে গত ১ আগস্ট রাতে ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ নামে কথিত দুই মডেলকে একই অভিযোগে আটক করে ডিবি পুলিশ।
তবে পিয়াসা, মৌ, পরীমনি এবং নজরুল রাজই নন, র্যাবের নজর আরও ডজনখানেক মডেল ও অভিনেত্রীর দিকে। যাদের বিরুদ্ধে পর্নোগ্রাফির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এই তালিকায় রয়েছেন কথিত মডেল নায়লা নাঈম, চিত্রনায়িকা শিরিন শিলা, আঁচল আঁখি, অহনা, ছোট পর্দার অভিনেত্রী পার্শা ইভানা, শুভা, মানসি, মৃদুলা ও মৌরি।
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খাইরুল ইসলাম। তিনি জানিয়েছেন, মডেল বা নায়িকাদের পাশাপাশি কয়েকজন চিত্রনায়কও মাদক এবং অবৈধ পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গে জড়িত। এরা সবাই র্যাবের নজরদারিতে আছেন। আটক হতে পারেন যে কোনো সময়।
এদের মধ্যে অন্যতম হাসান নামের জনৈক চিত্রনায়ক। যিনি ১০ বছরের বেশি সময় ধরে সিনেমা জগতের সঙ্গে বিচ্ছিন্ন, অথচ এখনো বিলাসবহুল জীবনযাপন করছেন। তার অবৈধ আয়ের মূল উৎস পর্নোগ্রাফি ব্যবসা বলে জানতে পেরেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









