নজরুল ছিলেন বাঁধনহারা : ফেরদৌস আরা
সালেহীন বাবু | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:১৯ এএম, ২৮ মে ২০১৮ সোমবার
এদেশে যে কয়জন শিল্পী নজরুলসংগীতকে নিজের মধ্যে ধারণ করে লালন-পালন করছেন, চর্চা করছেন, নজরুলসংগীত অপরের মধ্যে বিলিয়ে দিচ্ছেন তাদের মধ্যে অন্যতম ফেরদৌস আরা। একাধারে তিনি যেমন শিল্পী তেমন প্রশিক্ষকও বটে। এক কথায়, নজরুল অন্তঃপ্রাণ এ শিল্পী। আজ বিদ্রোহী কবির ১১৯তম জয়ন্তী নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ গুণীন। এত ব্যস্ততার মাঝেও তিনি উইমেননিউজকে সময় দিলেন। তার সঙ্গে কথোপকথনের উল্লেখযোগ্য অংশ তুলে ধরছেন আমাদের প্রতিবেদক সালেহীন বাবু।
উইমেননিউজ : নজরুলসংগীতের পথপ্রদর্শক হিসেবে কবে থেকে আপনার যাত্রা শুরু।
ফেরদৌস আরা : নজরুল তো ছিলেন বাঁধনহারা। ছোটবেলায় থেকে আমাদের বাসায় অনেক রাত পর্যন্ত গানের রেয়াজ হতো। সে সময় থেকেই যে সুর আমাকে বেশি আকৃষ্ট করত, সেগুলোই শিখেছি। পরে দেখি আমার গানের সাধনায় যে নজরুলের সুরের ছায়া। এভাবেই নজরুলের সুরের ভক্ত বনে যাই আমি।
উইমেননিউজ : নজরুলসংগীতসমগ্র নিয়ে যদি কিছু বলেন।
ফেরদৌস আরা : নজরুলের গান রেকর্ড করে তা অ্যালবাম আকারে ধারাবাহিকভাবে প্রকাশ করার একটি উদ্যোগ নিয়েছি। আমার এই প্রকল্পের নাম নজরুলসংগীতসমগ্র। আশা করছি সফল হবো। শ্রেুাতারা নজরুলসংগীতসমগ্র পছন্দ করবেন।
উইমেননিউজ : সুর-সপ্তক নিয়ে আপনার ভবিষ্যত চিন্তাভাবনা কি?
ফেরদৌস আরা : সুর-সপ্তক এখন অনেকটাই এগিয়ে গেছে। অামরা আরো অনেক দূর যেতে চাই। নিয়মিত অনুষ্ঠানগুলোর পাশাপাশি দেশের বাইরেও কাজ করা হচ্ছে। আজ নজরুল জয়ন্তীতেও অনুষ্ঠান হচ্ছে।
উইমেননিউজ : নজরুলসংগীতের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ কেমন?
ফেরদৌস আরা : ওদের অবশ্যই আগ্রহ আছে। এই প্রজন্ম নজরুল সম্পর্কে জানতে চায়, বুঝতে চায়, নজরুলসংগীতের আরাধনা করতে চায়। কিন্তু তারা সে অনুসারে সুযোগ পাচ্ছে না। এ সুযোগটা আমাদের তৈরি করে দিতে হবে। নজরুলের বিভিন্ন কর্ম সম্পর্কে অনেক অনেক তথ্য তাদের সামনে তুলে ধরতে হবে।
উইমেননিউজ : নজরুলসংগীত প্রসারে কী কী পদক্ষেপ নেওয়া যায়?
ফেরদৌস আরা : নজরুলসংগীতকে ধারণ করতে হবে অন্তরে। এর প্রসারের জন্য সবাইকেই এগিয়ে আসতে হবে। পৃষ্ঠপোষকতার সাথে সাথে নতুন প্রজন্মকে নিয়ে একসাথে এগিয়ে যেতে হবে।
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন

