ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৭:০০:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

নতুন আতঙ্ক সোয়াইন ফ্লু; তাইওয়ানে ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৭ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনে মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্কের মধ্যেই তাইওয়ানে মাত্র এক সপ্তাহে এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। তাইওয়ানের সেন্টার ফর ডিজিস কনট্রোল (সিডিসি) এই তথ্য জানিয়েছে। আর গত তিন মাসে মৃত্যু হয়েছে ৫৬ জনের।

গত শুক্রবার সাপ্তাহিক বৈঠকে সিডিসি’র উপ-মহাপরিচালক চুয়াং জেন-হাসিয়াং জানান, সোয়াইন ফ্লুর লক্ষণ নিয়ে এক সপ্তাহে দেশের বিভিন্ন হাসপাতালে এক লাখ ১৬ হাজার ৭০৫ জন ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ৬১ জনের দেহে এইচ১এন১ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

গত সপ্তাহে যে ১৩ জনের মৃত্যু হয়েছে তাদের বয়স ৪৭ থেকে ৯৭ বছরের মধ্যে। এর মধ্যে খুবই বৃদ্ধ একজন নারী ক্যানসার এবং ক্রনিক নিউমোনিয়ায় আক্রান্ত। এইচ১এন১ ফ্লুতে মৃতদের মধ্যে একজনের ফ্লু’র প্রতিষেধক নেয়া ছিল।

সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো খুব সাধারণ। এতে আক্রান্ত ব্যক্তির কাশি, হঠাৎ জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, পেশির খিঁচুনির মতো উপসর্গ দেখা দেয়। তবে মারাত্মক আকার ধারণ করলে নিউমোনিয়া, একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ অকেজো হয়ে যাওয়া এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের লক্ষণও প্রায় একই ধরনের। দ্রুত ছড়িয়ে পড়া এই প্রাণঘাতী ভাইরাসে এখন পর্যন্ত চীন ও চীনের বাইরে ৪২৫ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ২০ হাজারের বেশি।

-জেডসি