ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১৬:১৯:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট এবার হামলা বন্ধের ঘোষণা দিল ইরান পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

নতুন প্রেমে ক্যাটিরিনা-ভিকি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১০ পিএম, ৩০ অক্টোবর ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সালমান খান, রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর বিরতি ভেঙে আবারও নতুন প্রেমে মজেছেন ক্যাটরিনা কাইফ। বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে নাকি চলছে ক্যাটরিনার মন দেয়া-নেয়া।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ হয়েছে। যেখানে দেখা যায়, দিওয়ালির দিন এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে একইসঙ্গে পৌঁছায় ক্যাটিরিনা-ভিকি। তবে তারা আলাদা আলাদা গাড়িতে ছিলেন।

ওই বন্ধুর দিওয়ালি পার্টিতে শুধু একসঙ্গে উপস্থিত নয়, অনুষ্ঠান শেষে বলিউডের এই দুই তারকাকে একসঙ্গে বেরও হতে দেখা গেছে। এরপরই ক্যাটরিনা-ভিকির প্রেমের গুঞ্জন শুরু হয়।

তবে এসব গুঞ্জনে আগের মতোই মুখে কুলুপ এটে রয়েছে ভিকি ও ক্যাটরিনা। তারা কেউই এ নিয়ে কোনো মন্তব্য করেননি। শুরু থেকে তারা নিজেদের সিঙ্গল বলে করছেন। দুই তারকার এক ঘনিষ্ঠ সূত্র জানায়, ভিকি ও ক্যাটরিনার মধ্যে বন্ধুত্ব রয়েছে। দুজনে পরস্পরের সঙ্গে ফ্লার্ট করেন মজার ছলে। এর থেকে বেশি কিছু নেই।

চলতি বছরের শুরুতে করণ জোহারের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে গিয়ে ভিকির প্রশংসা করেছিলেন ক্যাটরিনা। তার সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। আবার ভিকিও ওই একই শোয়ে ক্যাটরিনার প্রতি তার ভালোলাগার কথা প্রকাশ করেছিলেন। গুঞ্জনের শুরু সেখান থেকেই। তবে সত্যিটা আসলে কী, তা জানা যাবে সময় হলে।

জানা গেছে, ভিকির সঙ্গে ক্যাটরিনা সম্পর্ক করুক এটি চাননি সালমান খান নিজেও। প্রেমে বিচ্ছেদ হয়ে গেলেও তারা এখনও ভালো বন্ধু। বলিউডে সালমানকেই নাকি অভিভাবক মানেন ক্যাটরিনা।   

ক্যাটরিনা কাইফ এখন ‘সূর্যবংশী’ ছবির কাজ করছেন। এতে ক্যাটরিনার সহশিল্পী হিসেবে দেখা যাবে অক্ষয় কুমারকে।

-জেডসি