নতুন লুকে জয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করে সরব উপস্থিতির জানান দেন তিনি। এবার নিজের নতুন ছবিতে অন্তর্জালে ঝড় তুললেন এই অভিনেত্রী।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড পেজে অনেকগুলো ছবি পোস্ট করেন জয়া আহসান। প্রকাশের সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা। এর আগেও একেক ধরনের ছবিতে ভিন্ন ভিন্ন পোজে অনুরাগীদের দৃষ্টি কেড়েছেন এই সুন্দরী।
জয়ার রূপ অনেক আগেই ভক্তদের হৃদয়ে দাগ কেটেছে। অনেকের ধারণা—দিন বাড়ার সঙ্গে সঙ্গে জয়ার রূপও বেড়ে চলেছে। কেউ কেউ মনে করেন, জয়ার বয়স একটি ঘরেই আটকে আছে—এ জন্যই তিনি চিরসবুজ। নতুন ছবিগুলোতে চিরতরুণী আবেদনময়ী এক জয়াকে আবিষ্কার করেছেন তার অনুরাগীরা। সেটি মাথায় রেখেই তার পোস্টে কমেন্ট করছেন নেটিজেনরা।
দুই বাংলার দর্শকরা এখন তাকে চেনেন ‘ডুব সাঁতার’র রেণুকা, ‘গেরিলা’র বিলকিস বানু কিংবা ‘দেবী’র রানু হিসেবে। আবার কেউ কেউ তাকে ‘রাজকাহিনী’র রুবিনা, ‘কণ্ঠ’র রমিলা বা ‘ক্রিসক্রস’র মিসেস সেন বলেও চিহ্নিত করেন। কারণ, চরিত্রগুলো নিজের মধ্যে ধারণ করেছেন এবং অভিজ্ঞতা-ব্যক্তিত্ব দিয়ে প্রাণবন্ত করে তুলেছেন জয়া আহসান।
প্রসঙ্গত, এ বছর দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মুক্তি পেতে যাচ্ছে জয়ার নতুন সিনেমা ‘দশম অবতার’। এটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। এরই মধ্যে অন্তর্জালে প্রকাশ করা হয়েছে ফাস্ট লুক ও ট্রেলার। এতে জয়াকে দেখা গেছে রহস্যময় এক চরিত্রে। এ ছাড়া নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেছে সেই ট্রেলারে থাকা জয়ার চুমুর দৃশ্য।
জয়া আহসান ছাড়া সিনেমায় আরও প্রসেনজিৎ, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্তও রয়েছেন। পাশাপাশি সিনেমার সংগীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা





