নবজাতক সুরক্ষায় প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সঙ্কট দেশে
আপডেট: ০১:৩৭ পিএম, ২০ জুন ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : দেশে নবজাতকদের সুরক্ষায় প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর সঙ্কট রয়েছে। গ্রামাঞ্চলের প্রতি ১০ হাজার জনের জন্য গড়ে মাত্র ৫ জন কমিউনিটি স্বাস্থ্যকর্মীর এ বিষয়ে প্রশিক্ষণ রয়েছে। তবে এমডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী শিশু ও মাতৃ মৃত্যুহার হ্রাসে বাংলাদেশের ব্যাপক সাফল্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। ‘বাংলাদেশের গ্রামাঞ্চলের কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের অবস্থা’ শীর্ষক সেভ দ্য চিলড্রেন পরিচালিত গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।
গবেষণায় দেখা গেছে, সরকারের কমিউনিটি স্বাস্থ্যকর্মীর এক তৃতীয়াংশেরও কম ‘ইএনজি’ বিষয়ে প্রশিক্ষণ রয়েছে। সরকারী প্রতিশ্রুতি পূরণে সব স্বাস্থ্যকর্মীকে এ বিষয়ে প্রশিক্ষণ দেয়া প্রয়োজন।
এলাকাভিত্তিক কিছু তারতম্যও রয়েছে। চট্টগ্রাম বিভাগে প্রতি ১০ হাজার জনের জন্য মাত্র ১ জন কমিউনিটি স্বাস্থ্যকর্মীর এ বিষয়ে প্রশিক্ষণ রয়েছে। রংপুর বিভাগে এ বিষয়ে প্রশিক্ষণ রয়েছে প্রতি ১০ হাজার জনের জন্য ১৬ জন কমিউনিটি স্বাস্থ্যকর্মীর।
গবেষণায় বলা হয়েছে, বাড়িভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ৩০ থেকে ৬০ ভাগ নবজাতকের মৃত্যু প্রতিরোধ করতে পারে। সে জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের জন্মের প্রথম সপ্তাহের মধ্যে নবজাতকের অত্যাবশ্যকীয় সেবা (ইএনজি) বিষয়ে প্রশিক্ষিত কমিউনিটি স্বাস্থ্যকর্মীর মাধ্যমে নবজাতকের বাড়ি পরিদর্শন করার জন্য সুপারিশ রয়েছে। ‘ইএনজি’ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কমিউনিটি স্বাস্থ্যকর্মীই পারে সঠিকভাবে বুকের দুধ পান করানো, পরিচ্ছন্নতা, প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং শিশুকে উষ্ণ ও শুকনো রাখা বিষয়ে নতুন মাকে শেখাতে।
এদিকে বিবিসি বাংলা বলছে, পাঁচ বছরের নিচে শিশু মৃত্যুর হার কমানো ও সন্তান জন্মদানের সময় মায়েদের মৃত্যুর হার ব্যাপকভাবে কমিয়ে এনেছে বাংলাদেশ। দ্য পার্টনারশিপ ফর ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ নামে এক গবেষণা প্রতিষ্ঠান সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে।
প্রতিবেদনে বিশ্বের ১০টি অনুন্নত ও দরিদ্র দেশের তালিকা দেয়া হয়েছে। যারা শিশু ও মায়েদের মৃত্যুর হার কমিয়ে আনতে তাদের আর্থিক সামর্থ্যরে তুলনায় অনেকদূর এগোতে সমর্থ হয়েছে। যার মধ্যে রয়েছে বাংলাদেশ। এতে বলা হচ্ছে, গত ১২ বছরে বাংলাদেশে পাঁচ বছরের নিচে শিশু মৃত্যুর হার কমিয়েছে ৭২ শতাংশ।
অন্যদিকে এই একই সময় বাংলাদেশে প্রতি লাখে জন্মে মাতৃ মৃত্যুর হার কমেছে ৬৯ শতাংশ। এই সাফল্যের জন্য সবচাইতে বড় কৃতিত্ব দেয়া হচ্ছে, সরকারের বিস্তৃত টিকা দান কর্মসূচি ও পরিবার পরিকল্পনা কর্মসূচিকে। সেই সঙ্গে সরকারী-বেসরকারী উন্নয়ন সংস্থার সফল পার্টনারশিপ, যোগাযোগ প্রযুক্তির উন্নতি এবং মেয়েদের শিক্ষায় উন্নতির বিষয়টিও বলা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, মা ও শিশু মৃত্যুহার কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ অনেকদূর এগিয়ে গেছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। বর্তমান সরকার স্বাস্থ্য খাতে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে। শুধু আমাদের একার পক্ষে শতভাগ সফল হওয়া সম্ভব নয়। সমন্বিতভাবে কাজ করলে এ ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়া সম্ভব।
২০.০৬.২০১৫ - বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি খাওয়ার উপকারিতা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- আড়ংয়ে অফিসার পদে চাকরি
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- আড়ংয়ে অফিসার পদে চাকরি
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯











