নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুণীকে হেনস্তা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৩ এএম, ২০ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
নরসিংদীতে বেড়াতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন এক তরুণী ও তার দুই বন্ধু। বুধবার (১৮ মে) নরসিংদী রেলওয়ে স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে এ হেনস্তার ঘটনা ঘটে। তরুণীর পরনে থাকা পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য থেকে এ ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী জানা যায়, বুধবার রেলওয়ে স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন এক তরুণী ও তার দুই বন্ধু। এ সময় স্টেশনে অবস্থানরত মাঝবয়সী এক নারী তাদের দেখে বাজে মন্তব্য করে। ওই তরুণী সেটার জবাব দিলে ওই নারীর সঙ্গে তর্ক হয়। এক পর্যায়ে ওই নারী তরুণীর গায়ে হাত তুলতে গেলে তার দুই বন্ধু প্রতিবাদ করেন। তখন স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকজন বখাটে তরুণীর দুই বন্ধুর সঙ্গে তর্কে জড়ায় এবং তাদের মারতে যায়। এক পর্যায়ে তারা তিনজন স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে রক্ষা পান।
এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ( এসআই) ইমায়েদুল জাহেদী জানান, ওই তরুণ-তরুণী নরসিংদীতে ঘুরতে এসেছিলেন। তরুণীর পরনে থাকা পোশাক নিয়ে ওই নারী আপত্তিকর মন্তব্য করেছিলেন। তবে তাদের নাম ঠিকানা নেয়া সম্ভব হয়নি।
স্টেশনে অবস্থানরত একাধিক ব্যক্তির ভাষ্য, অভিযুক্ত মাঝবয়সী ওই নারী মানসিক বিকারগ্রস্ত। তবে মানসিকভাবে আসলেই বিকারগ্রস্ত কি না, এ বিষয়ে সঠিক তথ্য জানাতে পারেনি রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




