ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১:৫২:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

নরসিংদীতে নিজ ঘরে ছুরিকাঘাতে কলেজছাত্রী খুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২০ এএম, ২৫ জুন ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নরসিংদীর পলাশে ঘরের ভেতর ঢুকে ছুরিকাঘাতে এক কলেজছাত্রীকে হত্যা করা হয়েছে। শনিবার (২৪ জুন) সকালে উপজেলার জিনারদীর বড়িবাড়ি গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত কলেজছাত্রী ঘোড়াশালে একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে নিজ ঘরে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

নিহতের পরিবার জানায়, শুক্রবার রাতে বিনা তার ঘরে লেখাপড়া করছিল। রাত ১০টার দিকে তার কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন তাকে ডাকতে গেলে ঘরের ভেতর তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

দুই বছর আগে সঞ্জয় ভৌমিক নামে এক যুবকের সাথে বিয়ে হয় ওই ছাত্রীর। বিয়ের দুই মাসের মাথায় বাবার বাড়ি চলে আসে সে। এরপর থেকেই স্বামীর সাথে মনোমালিন্য চলছিল তার। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।

পলাশ থানার ওসি মো. ইলিয়াছ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।