ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৭:১১:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

নরসিংদীতে মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৬ এএম, ২২ মে ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নরসিংদীতে মা ও তার দুই ছেলে-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৮টার দিকে নরসিংদীর বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, রাহিমা বেগম (৩৬) এবং তার ১২ বছর বয়সী ছেলে রাব্বি শেখ ও সাত বছর বয়সী মেয়ে রাকিবা শেখ।

বিষয়টি নিশ্চিত করে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।

স্থানীয়রা জানান, সকালে বেলাব ‍উপজেলায় ওই বাড়িতে দুই সন্তানসহ মায়ের গলাকাটা মরদেহ দেখতে পান বিলকিস নামের এক মহিলা। এরপরই পুলিশে খবর দেয়া হয়। তবে এ সময় ওই বাড়িতে রাহিমার স্বামী গিয়াস উদ্দিন শেখ ছিলেন না।