না ফেরার দেশে বলিউড অভিনেত্রী ফারুক জাফর
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৭ এএম, ১৭ অক্টোবর ২০২১ রবিবার
ফাইল ছবি
বলিউড অভিনেত্রী ফারুক জাফর (৮৮) আর নেই। সোমবার সন্ধ্যায় লখনৌয়ে ‘গুলাবো সিতাবো’ -র অভিনেত্রী ইন্তেকাল করেছেন বলে শনিবার অভিনেত্রীর মৃত্যু সংবাদ টুইটারে জানিয়েছেন তার নাতি শাজ আহমদ।
সুজিত সরকার পরিচালিত ছবি ‘গুলবো সিতাবো’তে অমিতাভ বচ্চনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন ফারুক।
তার আগে আমির খান প্রযোজিত ‘সিক্রেট সুপারস্টার’, সালমান খানের ‘সুলতান’ ছবিতেও দেখা গেছে তাকে।
৪০ বছরের দীর্ঘ অভিনয় জীবনে শুধু গত ২০ বছরেই একডজনের বেশি ছবি করেছেন ফারুক। এর মধ্যে রয়েছে ‘পার্চড’, ‘পিপলি লাইভ’, ‘স্বদেশ’-এর মতো ছবি রয়েছে।
তার নাতি শাজ আহমদ লিখেছেন— আমার দাদি, স্বাধীনতা সংগ্রামী এসএম জাফরের স্ত্রী এবং প্রবীণ অভিনেত্রী ফারুক জাফর সোমবার সন্ধ্যা ৭টায় লখনৌয়ে নিজ বাড়িতে মারা গেছেন।
বলিউডের চিত্রনাট্যকার জুহি চতুর্বেদীও ইনস্টাগ্রামে অভিনেত্রীকে স্মরণ করে লিখেছেন, বেগম চলে গেলেন। ফারুকজি আপনার মতো মানুষ অতীতে ছিল না। ভবিষ্যতেও থাকবে না। আমাকে আপনার সঙ্গ পাওয়ার সুযোগ দিয়ে ধন্য করেছিলেন। যেখানেই থাকুন ভালো থাকুন।
১৯৩৩ সালে জৌনপুরের এক জমিদারের পরিবারে জন্ম ফারুকের। ১৬ বছর বয়সে লখনৌয়ে চলে আসেন। পরে সাংবাদিক এবং স্বাধীনতা সংগ্রামী সৈয়দ মহম্মদ জাফরকে বিয়ে করেন। বিয়ের পর লখনৌ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন ফারুক।
পরে অল ইন্ডিয়া রেডিওর সংগীতশিল্পী হিসেবে যোগ দেন। লখনৌ রেডিওর তিনিই ছিলেন প্রথম নারী শিল্পী। পরে অবশ্য গান ছেড়ে থিয়েটারে অভিনয় শুরু করেন।
১৯৮১ সালে মুজাফ্ফর আলির ছবি ‘উমরাও জান’-এ তার বলিউডে হাতেখড়ি। ছবিতে রেখার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন ফারুক। তবে তার পর দীর্ঘদিন তাকে বলিউডের কোনো সিনেমায় দেখা যায়নি।
ফারুকের দ্বিতীয় ছবি মুক্তি পায় ২৩ বছর পর। ২০০৪ সালে শাহরুখ খানের ছবি ‘স্বদেশ’-এ অভিনয় করেছিলেন। এর পর চক্রব্যূহ, তনু ওয়েডস মনু, আম্মা কি বোলির মতো বহু ছবিতে অভিনয় করেছেন।
শেষ তাকে দেখা যায় সুজিত সরকার পরিচালিত ‘গুলাবো সিতাবো’ ছবিতে। ছবিটির জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পান ফারুক। সহ-অভিনেত্রী বিভাগে তিনিই ছিলেন প্রবীণতম বিজেতা।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










