নাইজেরিয়ায় স্কুলে আগুন লেগে ১৭ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি ইসলামিক স্কুলে আগুন লেগে অন্তত ১৭ শিশুর মৃত্যু হয়েছে। দগ্ধ ও আহত হয়েছে বেশ কয়েকটি শিশু শিক্ষার্থী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত মঙ্গলবার স্কুলের পাশের একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত।
এই ঘটনায় আহত কয়েকজন শিক্ষার্থীকে চিকিৎসার জন্য জামফারা প্রদেশের কাউরান নামোদা শহরে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে পাশের একটি বাড়িতে আগুন লাগে এবং স্কুলটিতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় ১০-১৬ বছর বয়সী শিশু শিক্ষার্থীরা ঘুমন্ত অবস্থায় ছিল। এ কারণে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটে।
স্কুলটিতে প্রায় ১০০ জন শিক্ষার্থী ছিল। বিভিন্ন গ্রাম থেকে এখানে পড়তে এসেছিল তারা।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। আহতদের সুস্থ হতে সাহায্য করার চেষ্টা চলছে বলেও জানায় তাঁরা।
স্কুলের অবস্থানের কারণে আগুন নেভানোর কাজ কঠিন হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, যদিও দমকলকর্মীরা ঠিক সময়ে আসলেও বাড়ির দিকে যাওয়ার রাস্তা সরু হওয়ায় পৌঁছানো কঠিন ছিল।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া











