নাক দিয়ে মস্তিষ্কে ঢুকতে পারে করোনাভাইরাস
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৮ এএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
বৈশ্বিক মহামারী কোভিড উনিশ নিয়ে বিস্তর গবেষণা চলছে বিশ্বজুড়ে। গবেষকরা নতুন নতুন তথ্য মিলছে। এবার জার্মানির একদল বিজ্ঞানী তাদের গবেষণাপত্রে দাবি করেছেন, করোনাভাইরাস নাক দিয়ে প্রবেশ করে আক্রান্ত ব্যক্তির মস্তিষ্কে প্রবেশ করতে এবং তাদের শ্লেষ্মায় আটকে থাকতে পারে। নেচার নিউরো-সায়েন্সেস পত্রিকায় এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
করোনা যে নাক দিয়ে প্রবেশ করে ব্রেনের নিউরোন আক্রান্তের এটাই প্রথম প্রমাণ। করোনা সংক্রমণের পুরোটা সময়জুড়ে এটা স্পষ্ট হয়েছে যে, ভাইরাসটি শুধু শ্বাস-প্রশ্বাসই নয়, মস্তিষ্কে একটা প্রভাব ফেলেছে।
উদাহরণস্বরূপ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে গন্ধ বা স্বাদ চলে যাওয়া, মাথাব্যথা, ক্লান্তি, ঝিমঝিম ও বমি বমিভাবের মতো ঘটনা ঘটেছে।
জার্মান বিজ্ঞানীরা করোনায় মারা যাওয়া ৩৩ জনের ময়নাতদন্ত করেছেন। তারা নাকের শেষপ্রান্তে থাকা শ্লেষ্মা এবং ব্রেন টিস্যুর নমুনাও পরীক্ষা করে দেখেছেন।
অনুনাসিক গহ্বরের শ্লেষ্মে সবচেয়ে বেশি পরিমাণে করোনার জিনগত উপাদান খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এছাড়া কোষকে সংক্রমিত করা কোভিড-১৯ এর স্পাইক প্রোটিন মস্তিষ্কেও পাওয়া গেছে।
চ্যারিটি ইউনিভার্সিটিসমেডিজিন বার্লিনের ডা. ফ্র্যাঙ্ক হ্যাপনার এই গবেষণার একজন সহ-লেখক। তিনি বলেন, ওলাফ্যাক্টরি মিউকোসার ভেতর ঢোকার পর ওলাফ্যাক্টরি স্নায়ুর মতো নিউরোআনাটমিকাল সংযোগ ব্যবহার করে মস্তিষ্কে প্রবেশ করছে ভাইরাসটি।
-জেডসি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা








