নাটোরে ইউপি সদস্য নির্বাচিত হলেন তিন বোন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০২ এএম, ৮ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নাটোরের নলডাঙ্গা উপজেলায় একসঙ্গে তিন বোন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন।
জানা যায়, সাবেক মহিলা সদস্য আলেয়া বেগমের পথ অনুসরণ করে এবার পঞ্চম ধাপের নির্বাচনে একসঙ্গে তার তিন মেয়ে সংরক্ষিত নারী ওয়ার্ডের মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত তিন বোনের মধ্যে হালিমা বেগম (৪৩) নির্বাচিত হয়েছেন উপজেলার বিপ্র বেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে। মেজ বোন নাসিমা বেগম (৪১) একই ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে। আর ছোট বোন শাহনাজ পারভীন (৩৯) নির্বাচিত হয়েছেন একই উপজেলার ছাতনী ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে।
নির্বাচিত তিন বোন জানান, কিছু নেওয়ার জন্য কোনো ভোটারকে বা নাগরিককে তাদের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। তারাই যাবেন নাগরিকের ঘরে ঘরে। পৌঁছে দেবেন সব সরকারি সুযোগ-সুবিধা।
বড় বোন হালিমা বেগম বলেন, আমার বাবা মৃত আব্দুস সাত্তার একবার ইউপি সদস্য নির্বাচনে দাঁড়িয়ে মাত্র দুই ভোটে পরাজিত হয়েছিলেন। এখনো সেই কষ্ট ভুলিনি। আমার মা আলেয়া বেগম বারবার সংরক্ষিত নারী ওয়ার্ডে মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন। মানুষের সেবা করে তারা দোয়া ও ভালোবাসা অর্জন করেছেন। মানুষের মুখে মুখে তাদের ভালো ব্যবহার ও বিপদে মানুষের পাশে দাঁড়ানোর গল্প ছড়িয়ে পড়ে। মায়ের মানবসেবা দেখেই আমরা তিন বোন মানুষের সেবা করার সিদ্ধান্ত নিই।
নাসিমা বেগম বলেন, এলাকার মানুষ আমাদের মন উজাড় করে ভোট দিয়েছেন। ব্যাপক ব্যবধানে নির্বাচিত করেছেন। এখন আমাদের কাজ প্রতিদিন এলাকার ঘরে ঘরে গিয়ে মানুষের সমস্যা শুনে তাদের পাশে দাঁড়ানো। সব সরকারি সুযোগ-সুবিধা তাদের পৌঁছে দেব। আমাদের তিন বোনের কৃষক স্বামীরা এই বিজয়ে রেখেছেন সক্রিয় ভূমিকা। আমাদের এমন বিজয়ে দারুণ খুশি আমাদের মা (আলেয়া বেগম)।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা



