ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২১:৪৩:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

নারায়ণগঞ্জে গণধর্ষণের স্বীকার যুবতী, গ্রেপ্তার ৪

আপডেট: ০১:৩২ পিএম, ৮ জুন ২০১৫ সোমবার

rapeস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, নারায়ণগঞ্জ : জেলার সদর উপজেলার ফতুল্লায় প্রেমিকের সাথে বেড়াতে এসে এক যুবতী (২২) গণধর্ষণের শিকার হয়েছেন। সোমবার ভোরে ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, বিউটি (৪৫), রানা (২৪), আলাউদ্দিন (২৫) ও আবুলকে (২৮)। প্রত্যেকেই উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান উইমেননিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।