ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ২১:১৫:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

নারায়ণগঞ্জে ঘরের ভেতর মা-ছেলেকে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৪ এএম, ৩ জুলাই ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা-ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (০৩ জুলাই) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দপুর গ্রামের মৃত আউয়ালের স্ত্রী রাজিয়া সুলতানা (৪০) ও তার স্কুলপড়ুয়া ছেলে তালহা (০৮)। আউয়াল ৪ বছর আগে মারা গেছেন। তারা দুজন আউয়ালের বাড়িতেই থাকতেন। 

আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল হক হাওলাদার জানান, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠিয়েছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতদের পরিচিত কেউ এ ঘটনা ঘটিয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।