নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৫ এএম, ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী ও তার ছেলের মৃত্যু হয়েছে। বুধবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লার ভোলাইল গেউদ্দার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুজন হলেন- ছালেহা বেগম (৭০) ও তার ছেলে আবদুর রহিম (২৯)। তাদের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে। তারা ভাড়া থাকতেন ফতুল্লার গেউদ্দার বাজার এলাকায়।
ছালেহার ছোট ছেলে আব্দুর জব্বার জানান, সন্ধ্যার পর তার ছোট বোন গার্মেন্টস শ্রমিক মালেকা বসত ঘরের টিনে পেঁচানো জিআই তারে কাপড় শুকাতে দেন। এ সময় তারে বিদ্যুৎ চলে আসায় ছোট বোন বিদ্যুৎস্পৃষ্ট হলে চিৎকার দেন। এসময় তার চিৎকার শুনে মা ছালেহা বেগম ও ভাই আবদুর রহিম এগিয়ে যান। এতে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।
পরে আশেপাশের লোকজন ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ছালেহা বেগম ও আবদুর রহিম দুজনকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক মো. মহসিন জানান, দুজনের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







