নারী আসনের জন্য মনোনয়নপত্র নিলেন কবরী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৭ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র নিলেন দেশের এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী। ২০০৮ সালে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন তিনি।
আজ মঙ্গলবার বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন কবরী।
মনোনয়ন ফরম সংগ্রহের পর কবরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগ্রহে একবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। এবারও তিনি আমাকে সুযোগ দেবেন এ বিশ্বাস আমার আছে।
এবার সংরক্ষিত নারী আসনে এমপি হয়ে সংসদে যাওয়ার সুযোগ হলে দেশের সাংস্কৃতিক খাতে কাজ করবেন বলে জানান সাবেক এই সাংসদ।
কবরী বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গন থেকে নির্বাচিত হওয়া প্রথম মানুষ আমি। তাই আবারও সুযোগ পেলে দেশের তথ্য ও সংস্কৃতি খাতে কাজ করার ইচ্ছা আছে।
তিনি বলেন, আমাদের দেশীয় চলচ্চিত্র, নাটক, শিল্প - সাহিত্য, তথ্যখাতে এখনও অনেক উন্নয়ন দরকার। সুযোগ পেলে এ বিষয়ে কাজ করবো।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। একাদশ জাতীয় সংসদের এই ৫০জন জনপ্রতিনিধি নির্বাচনে তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, তফসিল ঘোষণার আগে ইসি রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি দিয়ে জানতে চাইবে, তারা একক, নাকি জোটগতভাবে নির্বাচন করবে। দলগুলোকে এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত ৩০ জানুয়ারির মধ্যে জানাতে হবে।
এরপর ইসি ১২ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রণয়ন করা হবে। আর তফসিল ঘোষণা করা হবে ১৭ ফেব্রুয়ারি। তফসিলে মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় জানানো হবে।
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি







