ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৭:৪৭:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

নারী এশিয়া কাপ: থাইল্যান্ডকে হারিয়ে তিনে শ্রীলঙ্কা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৬ পিএম, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারী এশিয়া কাপে সিলেটের আউটার স্টেডিয়াম মাঠে মঙ্গলবার থাইল্যান্ডকে ৪৯ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। ৬৯ বলে ৮১ রান করে ম্যাচসেরা হয়েছেন হার্সিথা সামারাবিক্রমা। 

সিলেটের মন্থর উইকেটে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক। তবে সিদ্ধান্তটা যে সঠিক ছিল সেটা প্রমাণ করেন দুই ওপেনার সামারাবিক্রমা ও আতাপাত্তু। দলীয় ৬৩ রানে আতাপাত্তু ফিরলেও দাপুটে ব্যাটিং করে যান সামারাবিক্রমা। শেষদিকে নিকাশীর ২১ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসে ১৫৬ রানের বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। 

লক্ষ্য তাড়া করতে নেমে নান্নাপাতের ব্যাটে শুরুতে কিছুটা আশা জাগায় থাইল্যান্ড। তবে ২১ বলে ২৫ রান করে তিনি ফিরলে লড়াই থেকেই ছিটকে যায় থাই মেয়েরা। চানিদার ৩৭ ও চাইওয়াইয়ের ১৯ রানে ভর করে শেষমেষ ১০০ রানের গন্ডি পার করে দলটি। ১০৭ রানে থামে থাইল্যান্ডের ইনিংস।