নারী এশিয়া কাপের প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৬ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার
প্রতীকী ছবি
আগামী পহেলা অক্টোবর সিলেটে শুরু হচ্ছে নারীদের এশিয়া কাপ ক্রিকেট। টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া আসন্ন টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। প্রথম দিনের শেষ ম্যাচে মাঠে নামবে ভারত ও শ্রীলংকা।
গতরাতে এশিয়া কাপের অষ্টম আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৭টি দলকে নিয়ে এবারের আসর অনুষ্ঠিত হবে। লিগ পদ্ধতিতে একে-অপরের মুখোমুখি হবে অংশ নেয়া দলগুলো।
৩ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। এরপর ৬ অক্টোবর মালয়েশিয়ার বিপক্ষে, ৮ অক্টোবর ভারতের বিপক্ষে, ১০ অক্টোবর শ্রীলংকার বিপক্ষে, ১১ অক্টোবর লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশের প্রমীলারা।
লিগ পর্বে সেরা চার দল সেমিফাইনালে খেলবে। সেমিতে লিগ পর্বে প্রথম হওয়া দলটি লড়বে চতুর্থ হওয়া দলের সাথে। আর দ্বিতীয় স্থানে থাকা দলটি খেলবে তৃতীয় হওয়া দলের সাথে। ১৩ অক্টোবর হবে দু’টি সেমিফাইনাল।
১৫ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ১৫ দিনের এই টুর্নামেন্ট।
এবারের এশিয়া কাপের পুরো আসরটিই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড ওয়ান ও সিলেট আউটার ক্রিকেট স্টেডিয়ামে গ্রাউন্ড টুতে।
২০০৮ সালে নারীদের সর্বশেষ এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিলো। মালয়েশিয়ার কুয়ালালামপুরের সপ্তম আসরের ঐ ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতেছিলো বাংলাদেশ। তার আগে টানা ছয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিলো ভারত।
নারী এশিয়া কাপের সূচি :
১ অক্টোবর : বাংলাদেশ-থাইল্যান্ড, সিলেট আউটার স্টেডিয়াম, সকাল ৯টা
১ অক্টোবর : ভারত-শ্রীলংকা, সিলেট আউটার স্টেডিয়াম, দুপুর ১.৩০
২ অক্টোবর : পাকিস্তান-মালয়েশিয়া, সিলেট আউটার স্টেডিয়াম, সকাল ৯টা
২ অক্টোবর : শ্রীলংকা-সংযুক্ত আরব আমিরাত, সিলেট আউটার স্টেডিয়াম, দুপুর ১.৩০
৩ অক্টোবর : পাকিস্তান-বাংলাদেশ, সিলেট আউটার স্টেডিয়াম, সকাল ৯টা
৩ অক্টোবর : ভারত-মালয়েশিয়া, সিলেট আউটার স্টেডিয়াম, দুপুর ১.৩০
৪ অক্টোবর : শ্রীলংকা-থাইল্যান্ড, সিলেট আউটার স্টেডিয়াম, সকাল ৯টা
৪ অক্টোবর : ভারত-সংযুক্ত আরব আমিরাত, সিলেট আউটার স্টেডিয়াম, দুপুর ১.৩০
৫ অক্টোবর : সংযুক্ত আরব আমিরাত-মালয়েশিয়া, সিলেট আউটার স্টেডিয়াম, দুপুর ১.৩০
৬ অক্টোবর : পাকিস্তান-থাইল্যান্ড, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সকাল ৯টা
৬ অক্টোবর : বাংলাদেশ-মালয়েশিয়া, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, দুপুর ১.৩০
৭ অক্টোবর : থাইল্যান্ড-সংযুক্ত আরব আমিরাত, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সকাল ৯টা
৭ অক্টোবর : ভারত-পাকিস্তান, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, দুপুর ১.৩০
৮ অক্টোবর : শ্রীলংকা-মালয়েশিয়া, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সকাল ৯টা
৮ অক্টোবর : ভারত-বাংলাদেশ, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, দুপুর ১.৩০
৯ অক্টোবর : থাইল্যান্ড-মালয়েশিয়া, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সকাল ৯টা
৯ অক্টোবর : পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, দুপুর ১.৩০
১০ অক্টোবর : শ্রীলংকা-বাংলাদেশ, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সকাল ৯টা
১০ অক্টোবর : ভারত-থাইল্যান্ড, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, দুপুর ১.৩০
১১ অক্টোবর : বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সকাল ৯টা
১১ অক্টোবর : পাকিস্তান-শ্রীলংকা, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, দুপুর ১.৩০
১৩ অক্টোবর : প্রথম সেমিফাইনাল, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সকাল ৯টা
১৩ অক্টোবর : দ্বিতীয় সেমিফাইনাল, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, দুপুর ১.৩০
১৫ অক্টোবর : ফাইনাল, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, দুপুর ১.৩০
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- ওয়ারী পাস্তা ক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা











