নারী ওয়ানডে র্যাঙ্কিং: পাকিস্তানকে টপকে সাতে বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৩ পিএম, ১ মে ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
নারী ওয়ানডে ক্রিকেট র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে পিছনে ফেলে বাংলাদেশের মেয়েরা উঠে এসেছে সপ্তম স্থানে।
পুরুষ টেস্ট ও নারী ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে দলগুলোর পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ। আগের দুই বছরের পারফরমেন্স বিবেচনায় এসেছে শতকরা ৫০ ভাগ করে।
বার্ষিক হালনাগাদে নারী ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থান থেকে সপ্তম স্থানে ওঠে বাংলাদেশ। তাদের রেটিং ৭৩। অষ্টম স্থানে নেমে যাওয়া পাকিস্তানের রেটিং ৭২।
তবে র্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়টি স্থানে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। এরপর ইংল্যান্ড দ্বিতীয়, ভারত তৃতীয়, দক্ষিণ আফ্রিকা চতুর্থ, নিউজিল্যান্ড পঞ্চম এবং শ্রীলংকা ষষ্ঠ স্থানে আছে।
আগের মতো নবম ও দশম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।
পুরুষ টেস্ট র্যাঙ্কিংয়ে আগের মতো নবম স্থানেই আছে বাংলাদেশ। তবে ৪ রেটিং বেড়েছে তাদের। এখন টাইগারদের রেটিং ৬৭।
টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দুটি স্থান ধরে রেখেছে যথাক্রমে- অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দু’দলের রেটিং ১৩১ ও ১১৯।
একধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছে ভারত। তাদের রেটিং আগের মতো ১০৪। এক ধাপ পিছিয়ে ১০২ রেটিং নিয়ে চতুর্থ স্থানে আছে ইংল্যান্ড।
পঞ্চম স্থানে আছে নিউজিল্যান্ড। তাদের রেটিং ১০১। এক ধাপ এগিয়ে ৮৯ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে পাকিস্তান।
এক ধাপ পিছিয়ে ৮৬ রেটিং নিয়ে সপ্তম স্থানে নেমে গেছে শ্রীলংকা। ৬৮ রেটিং নিয়ে আগের মত অষ্টম স্থানে ওয়েস্ট ইন্ডিজ। ১০ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে জিম্বাবুয়ে।
রেটিংয়ের সময়কালে আট ম্যাচ খেলতে না পারায় র্যাঙ্কিং থেকে বাদ পড়েছে আয়ারল্যান্ড ও আফগানিস্তান। র্যাঙ্কিং তালিকায় আবারও অন্তর্ভুক্ত হতে হলে আগামী এক বছরের মধ্যে আরও দুটি করে টেস্ট খেলতে হবে তাদের।
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








