নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে আজ মাঠে নামছে জ্যোতিরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৯ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে নিগার সুলতানা জ্যোতিরা মুখোমুখি হবেন আয়ারল্যান্ডের। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ বাংলাদেশ মাঠে নামবে রাত ৯টায়।
টাইগ্রেস শিবিরে মাঠে নামার আগেই জোড়া ধাক্কা খেয়েছে। অভিজ্ঞ পেসার ও সাবেক অধিনায়ক জাহানারা আলমকে হারিয়েছে বাংলাদেশ। চোটের কারণে তাকে পাচ্ছে না বাংলাদেশ। আর ব্যাটার ফারজানা হক ছিটকে গেছেন কোভিডে আক্রান্ত হয়ে।
ব্যাটিং অনেক দিন ধরেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের মাথাব্যথার কারণ। ব্যাটার ফারজানার অনুপস্থিতিতে বাংলাদেশের কাজটা কঠিন হয়ে গেছে আরও। বাংলাদেশের নারীদের মধ্যে টি-টোয়েন্টিতে ১০০০ রান করা একমাত্র ব্যাটার যে এই ফারজানাই ছিলেন!
যদিও অধিনায়ক নিগারের নেতৃত্বে বাংলাদেশ দল বেশ আত্মবিশ্বাসী। আগামী বছর দ. আফ্রিকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নিয়ে যেতে বদ্ধপরিকর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও।
বাংলাদেশ এই বিশ্বকাপ বাছাইপর্বে আছে ‘এ’ গ্রুপে। বাকি দলগুলো হচ্ছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। এই গ্রুপ তো বটেই, বাংলাদেশের নারীরা পুরো বিশ্বকাপ বাছাইয়ের দলগুলোর মধ্যেই আছে সর্বোচ্চ অবস্থানে। ‘বি’ গ্রুপে লড়বে জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি, থাইল্যান্ড ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
দুই দলের শীর্ষ দুই দল খেলবে প্লে অফ পর্বে। এরপর দুই ফাইনালিস্ট টিকিট কাটবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











