নারী দলকে ‘রাবিশ’ বলে তোপের মুখে আজহারউদ্দিন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রোববার বার্মিংহামের এজবাস্টনে কমনওয়েলথ গেমসের ফাইনালে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬১ রান করে অস্ট্রেলিয়া। টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৯ রানে হেরে শিরোপা হাতছাড়া করে ভারতীয় নারী ক্রিকেট দল।
শিরোপার দুয়ারে গিয়ে হরমনপ্রিত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দলের এমন পরাজয়ে রীতিমতো ক্ষুব্ধ ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।
তিনি টুইটারে ভারতীয় নারী দলের ব্যাটিংয়ের সমালোচনা করতে গিয়ে ‘রাবিশ’ বলেছেন। নারী ক্রিকেট দলের ব্যাটিং কাণ্ডজ্ঞানহীন ছিল বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি ‘জেতা ম্যাচ’ হেরেছে হরমনপ্রিতরা।
এমন টুইটের পর ভারতের সাবেক এই অধিনায়ককে রীতিমতো ধুয়ে দিয়েছেন নেটিজেনরা।
আজহারের মন্তব্যের নিচে অনেকেই মন্তব্য করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, আজহার যখন অধিনায়ক ছিলেন, তখন ভারত অস্ট্রেলিয়াকে কয়বার হারিয়েছিল!
২০০০ সালে ম্যাচ পাতানো-কাণ্ডে আজহার আজীবন নিষিদ্ধ হয়েছিলেন। পরে নির্দোষ প্রমাণিত হয়েছিল। শুধু আজহারই নন, ম্যাচ পাতানো-কাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হয়েছিলেন অজয় জাদেজা আর মনোজ প্রভাকরও। পাকিস্তান তো কমিশন বসিয়ে আজীবন নিষিদ্ধ করেছিল সাবেক অধিনায়ক সেলিম মালিককে।
কমনওয়েলথ গেমসে ফাইনাল নিয়ে আজহারের টুইটের নিচে অনেকেই মন্তব্য করেছেন। তার ম্যাচ পাতানোর ঘটনার ইঙ্গিত করে নেটিজেনরা লেখেন- ‘ওরা তো খেলে হেরেছে, তোমার মতো ম্যাচ তো আর পাতায়নি।’
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











